আত্মহত্যা করল আবাহনী ক্লাবের ফুটবলার
শনিবার দিবাগত রাতে রাজশাহীতে গলায় ফাঁস দিয়ে বিশ্বনাথ চৌধুরী (২৬) নামে এক ফুটবলার আত্মহত্যা করেছে। তিনি রাজশাহী মহানগরীর ভেড়িপাড়া এলাকার প্রফুল্ল চৌধুরীর ছেলে।
বিশ্বনাথ রাজশাহীর দিগন্ত প্রসার ও আবাহনী ক্লাবের ফুটবল খেলোয়াড় ছিলেন।
বিশ্বনাথের প্রতিবেশী সিদ্দিক জানান, রাতে নিজ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন তিনি। তবে কী কারণে তিনি আত্মহত্যার পথ বেঁচে নিয়েছেন সে সম্পর্কে কিছু জানা যায়নি।
এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।
Subscribe to:
Post Comments (Atom)
