সাভারে গলফ টুর্নামেন্টের উদ্বোধন
াভার থেকে: সাভারে দুই দিনব্যাপী প্রথম দ্য ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লি. গলফ টুর্নামেন্ট-২০১৬ এর শুভ উদ্বোধন হয়েছে। শনিবার সকালে সাভার গলফ ক্লাব মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন ৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও সাভার গলফ ক্লাবের সভাপতি মেজর জেনারেল ওয়াকার-উজ-জামান, পিএসসি।
এসময় বিশেষ অতিথি ছিলেন দ্য ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের চিফ অ্যাডভাইজার ও ভাইস চেয়ারম্যান, গ্রুপ ক্যাপ্টেন (অব.) আবু জাফর চৌধুরী।
এছাড়াও সাভার গলফ ক্লাবের নির্বাহী কর্মকর্তা, ভাইস প্রেসিডেন্ট, সদস্য সচিবসহ দ্য ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক ও গলফ ক্লাবের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দুই দিনব্যাপী এ টুর্নামেন্টে বিদেশি গলফার এবং বাংলাদেশের সকল গলফ ক্লাবের গলফাররা অংশগ্রহণ করেন।
Subscribe to:
Post Comments (Atom)
